Home / জাতীয় / আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এলজিআরডি মন্ত্রী ভিয়েতনাম গেছেন
mosharrof+hossain+lgrd+minister+18+mbd

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এলজিআরডি মন্ত্রী ভিয়েতনাম গেছেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ এপ্রিল ২০১৭ । ০৫ বৈশাখ ১৪২৪

আন্তর্জাতিক একটি সম্মেলনে যোগ দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সোমবার ভিয়েতনাম গিয়েছেন। সংবাদ বাসস-এর।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ১০ম এশীয় – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমবায় মন্ত্রীদের এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব বেগম ও. এন. ছিদ্দিকা খানম, সমবায় বিভাগের নিবন্ধক ও মহাপরিচালক মো: আব্দুল মাজিদ, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (মন্ত্রীর একান্ত সচিব) মুহম্মদ ইব্রাহিম এবং সমবায় বিভাগের উপ-নিবন্ধক মো: হেলাল উদ্দিন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.