Home / উৎসব ও সংস্কৃতি / তুরস্কে আন্তর্জাতিক শিশু উৎসবে বাংলাদেশি সাংস্কৃতিক দল
Bangladesh+Shishu+Academy+mbd

তুরস্কে আন্তর্জাতিক শিশু উৎসবে বাংলাদেশি সাংস্কৃতিক দল

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ এপ্রিল ২০১৭ । ০৫ বৈশাখ ১৪২৪

তুরস্কের নেভশিহিরে অনুষ্ঠিতব্য ৩৯তম আন্তর্জাতিক শিশু উৎসবে যোগদানের উদ্দেশ্য বাংলাদেশ শিশু একাডেমীর ১৬ সদস্যের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল সোমবার ঢাকা ত্যাগ করেছে।

তুরস্কের রেডিও এবং টেলিভিশনের আমন্ত্রণেএই প্রতিনিধি দল তুরস্কে যায়।
এ প্রতিনিধি দলে বাংলাদেশ শিশু একাডেমীর ১৪ জন শিশু রয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাংস্কৃতিক এ প্রতিনিধি দলটিতে দলনেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম।

দেশের ১৪টি জেলা থেকে ১৪ জন শিশুকে এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তুরস্কের নেভশিহির অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শিশু উৎসবে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে।

আগামী ২৮ এপ্রিল প্রতিনিধি দলটি বাংলাদেশে ফিরে আসবে।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.