Home / আন্তর্জাতিক / আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরেকটি সাফল্যের পালক : বঙ্গবন্ধু ভলিবলের শিরোপা বাংলাদেশের
bd-champion-1_258699

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরেকটি সাফল্যের পালক : বঙ্গবন্ধু ভলিবলের শিরোপা বাংলাদেশের

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ ডিসেম্বর ২০১৬ । ১৩ পৌষ ১৪২৩
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরেকটি সাফল্যের পালক। বঙ্গবন্ধু ভলিবলের শিরোপা জিতলো বাংলাদেশ।
কিরগিজস্তানকে হারিয়ে তারা এই শিরোপা অর্জন করে। শিরোপা নির্ধারণী ম্যাচে কিরগিজদের ৩-০ সেটে হারায় সোহেল-মাসুদ-জাবিররা।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে  আফগানিস্তানকে ৩-১ সেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারালেও পরের ম্যাচে এই কিরজিস্তানের কাছে ৩-২ সেটে হেরে যায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।
vollyball-2খেলা শেষে বিজয়ীদের  মধ্যে পুরস্কার বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী ও টুর্নামেন্ট সাংগঠনিক কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এ সময় যুব ও ক্রীড়া প্রতিন্ত্রী ড. বীরেন শিকদার, বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের  মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ভলিবল ফেডারেশনের সভাপতি মো: আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.