Home / এই দিন / সৈয়দ শামসুল হকের জন্মদিন উপলক্ষে ‘সব্যসাচী সন্ধ্যা’
syedshamsulhaquembd

সৈয়দ শামসুল হকের জন্মদিন উপলক্ষে ‘সব্যসাচী সন্ধ্যা’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ ডিসেম্বর ২০১৬ । ১৩ পৌষ ১৪২৩

বুধবার বিকেল ৪ টায় ডেইলি স্টার সেন্টারের এস মাহমুদ সেমিনার হলে ‘সব্যসাচী সন্ধ্যা’র আয়োজন করা হয়েছে।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। এসময় আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, সংস্কৃতিব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, কবি মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যিক মোহিত কামাল, কবি সাজ্জাদ শরিফ, কথাসাহিত্যিক হামিম কামরুল হক ও কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মদিন। ১৯৩৫ সালের এই দিনে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ হক। তার বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন ও মা হালিমা খাতুন। বাবা-মা’র ৮ সন্তানের মধ্যে সবার বড় ছিলেন সৈয়দ হক। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক সংগঠন ডেইলি স্টার বুকস।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 8 2

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

১৫ আগস্ট ২০২৬ | মাসস বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে নতুন করে চার নেতাকে …

Leave a Reply

Your email address will not be published.