Home / উদ্যোগ / জয়পুরহাটে ২ হাজার ৮১০টি ফলবাগানে বাম্পার ফলন
fruite+mbd

জয়পুরহাটে ২ হাজার ৮১০টি ফলবাগানে বাম্পার ফলন

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
জাতীয় ডেস্ক | ঢাকা | ১৮ জুন ২০১৯ | ০৪ আষাঢ় ১৪২৬

জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় ২০১৮-২০১৯ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় ২ শ ৮১০টি ফলবাগান ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা হয়েছে।

fruite+mbd-2

কৃষি মন্ত্রণালয়ের অধীন রাজস্ব খাতের অর্থায়নে ফলবাগান ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন ২০১৮-১৯ কার্যক্রমের আওতায় ওই ফলবাগান ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা হয়। এরমধ্যে আমবাগান ১ হাজার ৮১৫টি, কাঁঠাল বাগান ২৯৮টি, লিচু ৩৫৫টি, পেয়ারা ২০৩টি, কুল বাগান ৯৩টি, মাল্টা ২১টি, অন্যান্য ২৫টি বাগান রয়েছে। বাগানগুলোতে গাছের সংখ্যা হচ্ছে ৯১ হাজার ৪১টি। এ ছাড়াও প্রযুক্তি প্রদর্শনীর মধ্যে রয়েছে সজিনার চারা রোপণের বাড়ির সংখ্যা ৬৮টি, কম্পোষ্ট চেম্বার স্থাপনের বাড়ির সংখ্যা ৭৫টি, লাইভ পাচিং প্লটের জন্য ব্লকের সংখ্যা ৫০টি, সবুজ সার প্রদর্শনীর প্লটগুচ্ছের সংখ্যা ২১২টি ও রোপা আমন প্রদর্শনীর সংখ্যা ৬০টি।

fruite+mbd-3

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুধেন্দ্রনাথ রায় সংবাদমাধ্যম’কে বলেন, আবহাওয়া ভালো থাকায় এবার জেলায় বাগানগুলোতে বাম্পার ফলন হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.