Home / আইন-আদালত / অনলাইনে মামলার বিবরণ ব্যবস্থা সংক্রান্ত কর্মশালা ২৯ জুলাই
highcourtmbd

অনলাইনে মামলার বিবরণ ব্যবস্থা সংক্রান্ত কর্মশালা ২৯ জুলাই

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ জুলাই ২০১৭ । ১২ শ্রাবণ ১৪২৪

‘অনলাইনে মামলার বিবরণ ব্যবস্থা’ শীর্ষক এক বিচার বিভাগীয় কর্মশালা আগামী ২৯ জুলাই (শনিবার) সুপিমকোর্টে অনুষ্ঠিত হবে।

সুপ্রিমকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়- যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জলাই শনিবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত সুপ্রিমকোর্টের মূলভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এ কর্মশালায় অংশ গ্রহণের জন্য দেশের বিভিন্ন আদালতের ২৪ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনিত করেছেন প্রধান বিচারপতি। “Workshop on Online Case Statement System”- শীর্ষক এ সেমিনারের অংশ নিতে মনোনিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের ইতোমধ্যে বিষয়টি নিয়ে করণীয় বিষয়েও অবহিত করা হয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published.