Home / উদ্যোগ / শিশুতোষ বেতার অনুষ্ঠান নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ শেষ হলো
bb+tranning+mbd

শিশুতোষ বেতার অনুষ্ঠান নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ শেষ হলো

মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম । ঢাকা । ২৬ জুলাই ২০১৭ । ১১ শ্রাবণ ১৪২৪

বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের কনফারেন্স রুমে চারদিনব্যাপী “শিশুতোষ বেতার অনুষ্ঠান নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ” এর শেষ দিনে সনদ প্রদান করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ। ওই সময় আরো উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক (বার্তা) নারায়ণ চন্দ্র শীল, প্রধান প্রকৌশলী আহম্মেদ কামরুজ্জামান, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ, পরিচালক (প্রশাসন ও অর্থ) খান মো: রেজাউল করিম, পরিচালক (অনুষ্ঠান) নাসরুল্লাহ মো: ইরফান, ঢাকা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী, ইউনিসেফ প্রতিনিধি ইফতেখার আহমেদ চৌধুরীসহ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

bb+tranning+mbd-4
প্রশিক্ষণটিতে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ৩টি বেতার অনুষ্ঠান তৈরি করা হয় এবং একটি গান রেকর্ডিং করা হয়। সার্বিকভাবে পাইলট আকারে অনুষ্ঠানটি সফল হয়েছে বলে সবাই মত প্রকাশ করেন। প্রশিক্ষণটিতে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন মো: ফখরুল করিম।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন- পরবর্তী প্রজন্ম সত্যিই বেতারকে ভালবাসবে এবং বেতারের সাথে থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 7 2026 1

১৩৪ কোটি টাকার গবেষণা প্রকল্পে ২২ উটপাখির ১৫টিই জবাই!

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ । মাসস দেশে বাণিজ্যিকভাবে উটপাখি পালনের সম্ভাবনা যাচাই …

Leave a Reply

Your email address will not be published.