Home / অপরাধ / অটোরিকশার চাকা খুলে বাবা-মা-মেয়ে নিহত, শোকে স্তব্ধ পরিবার
20 8 25 3

অটোরিকশার চাকা খুলে বাবা-মা-মেয়ে নিহত, শোকে স্তব্ধ পরিবার

ঢাকা, বুধবার ২০ আগস্ট ২০২৫ মাসস

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি। একটি দুর্ঘটনায় থমকে গেছে হাসিখুশি ভরা পরিবারটি। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) সকালে গাজীপুরের নাওজোড়ে সড়ক দুর্ঘটনায় মারা যান তারা।

নিহতরা হলেন- উপজেলার মকিমপুর গ্রামের আনোয়ার হোসেন, তার স্ত্রী আঁখি আক্তার ও দুই বছরের শিশু কন্যা আন্নি খাতুন। পরিবারের বড় সন্তান আনোয়ার হোসেন ছিলেন বাবা খলিল হোসেনের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পুত্র, পুত্রবধূ আর ফুটফুটে নাতনিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তারা।পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ময়মনসিংহে আরএফএল গ্রুপে গাড়ি চালকের চাকরি করতেন।
স্ত্রী ও সন্তানকে নিয়ে গতকাল মঙ্গলবার সকালে শ্বশুরবাড়ি ঢাকার আশুলিয়ার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে গাজীপুরের বাসন থানার নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনের উত্তরে পৌঁছলে অটোরিকশার পেছনের চাকা খুলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আন্নি।
পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান আনোয়ার ও আঁখি।নিহত আনোয়ারের বাবা বিলাপ করতে করতে বলেন, ‘আমার ছেলে সংসারটা নিয়ে কত স্বপ্ন দেখত। সবকিছু মুহূর্তে শেষ হয়ে গেলো। এখন আমাকে প্রতি মাসে সংসারের খরচ কে দেবে? কে বাবা বলে ডাকবে? ফুটফুটে নাতনিটাও আর দাদা বলে ডাকবে না। আমার বেঁচে থাকার অবলম্বন একেবারেই হারিয়ে গেল।
এই শোক আমি ও আমার পরিবার সইব কি করে?’, বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিহতদের মরদেহ গতকাল মঙ্গলবার রাতে প্রথমে ঢাকার আশুলিয়ায় নেওয়া হয়। সেখানে জানাজা শেষে ভোররাতে গ্রামের বাড়ি গুরুদাসপুরে নিয়ে আসা হয়। পরে সকাল ১০টায় মকিমপুর গ্রামে দাফন সম্পন্ন হয়।

বাসন থানার এসআই সানোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান ও অটোরিকশা পুলিশ হেফাজতে আছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …