Home / জাতীয় / ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন : তফসিল ঘোষণা
zelaparisadelectionmbd-f

২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন : তফসিল ঘোষণা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২০ নভেম্বর ২০১৬ । ০৬ অগ্রহায়ণ ১৪২৩

দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশিনার কাজী রকীব উদ্দীন আহমেদ আজ রোববার দুপুরে কমিশন কার্যালয়ে তিন পার্বত্য জেলা পরিষদ বাদে বাকি ৬১টি জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ ডিসেম্বর, দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে ৩ ও ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ডিসেম্বর ও প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে ১২ ডিসেম্বর।

zelaparisadelectionmbd-inসংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী, জেলা পরিষদ হবে ২১ সদস্যের। এর মধ্যে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও ৫ জন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন। তারা সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা সদস্য, পৌরসভার মেয়র এবং কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভোটে নির্বাচিত হবেন।

জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সরাসরি বা অনলাইনে দাখিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে যে কোন প্রার্থী নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …

Leave a Reply

Your email address will not be published.