Home / বিনোদন / নাটক / ‘হাসির পাত্র’
naime+ahona+mbd

‘হাসির পাত্র’

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ০৪ জুন ২০১৯ | ২১ জ্যৈষ্ঠ ১৪২৬

হাসি যখন কিশোরী তখন প্রেমে পড়েছিল ইমরান নামের এক কিশোরের। তারুণ্যে এসে সে আজও ভুলতে পারেনি সেই প্রেমের স্মৃতি। হয়েছে কী, এখন সব পাত্রের ভেতরই হাসি ইমরানকে খুঁজতে যায়। কারো মধ্যেই তাকে না পেয়ে হতাশ হয়ে পাত্র রিজেক্ট করে দেয়।

naime+ahona+mbd-2

এভাবেই লাকি সেভেন পাত্র হিসেবে হাসির সাথে দেখা করতে আসে ফাহমি। একটা অ্যাডফার্মে কপি রাইটার হিসেবে কাজ করা ফাহমি বোকা-সোকা মানুষ। তার জীবনের ব্রত হচ্ছে ঘুমানো এবং ঘুমানো। এ অবস্থায় প্রেম করা কিংবা বিয়ে দুটোই তার জন্যে অনেক ঝক্কি-ঝামেলার কাজ মনে হয়। মেয়ে সে দেখতে এসেছে কেবল বাড়ির চাপে পড়ে। যদিও সে জানে কোনো মেয়েই তার পছন্দ হবে না। কিন্তু ঘটে উল্টো। হাসিকে দেখামাত্র সে প্রেমে পড়ে যায়। তবে হাসির ঠিক একইভাবে পছন্দ হয় না পাত্র। ফাহমি তা জানার পর ভেঙে পড়ে। তবে তিনদিন পর শুরু হয় ফাহমির নতুন জীবন। ফাহমি তার স্বভাবসুলভ আলসেমি ছেড়ে এক অতি ব্যস্ততার জীবন শুরু করে। কিন্তু কিছুতেই কিছু হয় না। হাসির মন পায় না ফাহমি। হতেও পারে না হাসির পাত্র। ফাহমি সিদ্ধান্ত নেয় তিব্বত চলে যাবে। সেখানে গিয়ে ধ্যানে বসবে। ওদিকে ফাহমির এই অবস্থার খোঁজ খবর নিয়মিত পেতে থাকে হাসি। তবে তিব্বত যাওয়ার কথা শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। এদিকে তিব্বতে গিয়ে সত্যি সত্যি ধ্যানে বসে ফাহমি। টিভি চ্যানেলে লাইভ শুরু হয় ফাহমিকে নিয়ে। তা দেখে হাসি ছুটে আসে। ফাহমির ধ্যানভঙ্গ করে জানায় ফাহমি হাসির পাত্র হোক… কারণ হাসি হাসির পাত্রী হতে পারবে না!

এই হচ্ছে ‘হাসির পাত্র’ নাটকের গল্প। সহজেই বোঝা যাচ্ছে বেশ ব্যতিক্রমী গল্পের নাটক এটি।

নাটকটি রচনা করেছেন কলিন রড্রিক এবং পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার। অভিনয় করেছেন এফ এস নাঈম, অহনা রহমান ও আরও অনেকে।

দীপ্ত টিভিতে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নাটক ‘হাসির পাত্র’ প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত সাড়ে ৮ টায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 10 26 1

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার …

Leave a Reply

Your email address will not be published.