মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় ডেস্ক | ঢাকা | ০৩ জুন ২০১৯ | ২০ জ্যৈষ্ঠ ১৪২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে মক্কায় পবিত্র ওমরাহ করেছেন। তিনি চার দিনের সরকারি সফরে বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা ‘তাওয়াফ’ করেন এবং এরপর সাফা ও মারওয়ায় মধ্যে সাঈ করে ওমরাহ’র আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এ সময় শেখ হাসিনা দেশবাসীর জন্য কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীরাও ওমরাহ পালন করেন।
ত্রিদেশীয় সফরের প্রথমে জাপানে চারদিনের সফর শেষে সৌদি বাদশাহ’র আমন্ত্রণে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র ১৪ তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩১ মে শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছান।
প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের দ্বিতীয় দিনে ১ জুন মক্কায় ওআইসি’র ১৪তম সম্মেলনে এশিয়া গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন।
সৌদি আরব সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী পবিত্র মদিনা নগরীর মসজিদে নববীতে মহানবী হজরত মুহম্মদ সা. এর রওজা মুবারক জিয়ারত করেন এবং এই মসজিদে তিনি নামাজ আদায় করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র নগরী মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর রওজা জিয়ারত করেন।
তিনি দেশবাসীর কল্যাণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি, ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও রওজা জিয়ারতে অংশ নেন।

সৌদি আরবে চার দিনের সফর শেষে আজ শেখ হাসিনার ফিনল্যান্ডের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।
জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের ত্রিদেশীয় সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। বাসস।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম