Home / নির্বাচিত সংবাদ / হাসপাতালেও দাপ্তরিক কাজ সম্পাদন করছেন স্থানীয় সরকার উপদেষ্টা
2333333

হাসপাতালেও দাপ্তরিক কাজ সম্পাদন করছেন স্থানীয় সরকার উপদেষ্টা

ঢাকা, বুধবার ২৩ অক্টোবর ২০২৪

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় থেকেও দাপ্তরিক কাজ সম্পাদন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বুধবার (২৩ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ঢাকার এক হাসপাতালে হাসান আরিফের অস্ত্রোপচার সম্পন্ন হয়। সফল অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পর্যবেক্ষণ শেষে তাকে কেবিনে স্থানান্তরিত করা হলে তিনি তখন থেকে তার অধীনস্থ মন্ত্রণালয়দ্বয়ের দাপ্তরিক কার্য সম্পাদনে মনোযোগী হন। গত ১৮ অক্টোবর থেকে অদ্যবধি তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের জরুরি নথিপত্রে স্বাক্ষর করছেন। উপদেষ্টার অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কার্য সম্পাদনে যেন কোন ব্যাঘাত না ঘটে সেজন্য উভয় মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করছেন।

২৪’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ফলে গত ৮ আগস্ট, ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ২৭ আগস্ট, ২০২৪ থেকে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র : কালবেলা

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 10 2626

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ । মাসস জুলাই গণআন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে …