Home / জাতীয় / হারিয়ে যাওয়া নদী : সিলোনিয়া
silonia+river+mbd-2

হারিয়ে যাওয়া নদী : সিলোনিয়া

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ২৩ এপ্রিল ২০১৯ । ১০ বৈশাখ ১৪২৬

সিলোনিয়া নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৬১ কিলোমিটার, গড় প্রস্থ ৬২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক সিলোনিয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী নং ২২।

silonia+river+1+mbd

মালিপুর এলাকায় নদীর প্রস্থ ২৮ মিটার, গভীরতা ৭ মিটার। সিলোনিয়া নদী অববাহিকার আয়তন ৩০০.৬২ বর্গকিলোমিটার। এই নদীতে জোয়ার-ভাটার প্রভাব রয়েছে এবং বন্যাও হয়। এই নদীর তীরে বন্যা ব্যবস্থাপনা বাঁধ নির্মাণ করা হয়েছে। বামতীরে ২১ কিলোমিটার তীরব্যাপী এবং ডানতীরে ৬ কিলোমিটার। ৭৭০ মিটার এলাকায় ব্যাংক রিভেটমেন্ট আছে। এই নদীর প্রবাহ বারোমাস থাকে। ডিসেম্বর হতে মার্চ মাস অবধি এই প্রবাহ কমে যায়। তখন মালিপুর এলাকায় পানির গভীরতা থাকে ২ মিটার। জুন-জুলাইয়ে বর্ষা মৌসুমে আবার তা বৃদ্ধি পেয়ে ৪ মিটারে পৌঁছায়।

সিলোনিয়া নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পার্বত্য অঞ্চল হতে ফেনী জেলার পরশুরাম উপজেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পরে ফুলগাজী, ফেনী সদর এবং ছাগলনাইয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই জেলার মুহুরী নদীতে পতিত হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.