Home / প্রধানমন্ত্রী / ব্রুনাই সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
pm+back+to+country+mbd

ব্রুনাই সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ঢাকা । ২৩ এপ্রিল ২০১৯ । ১০ বৈশাখ ১৪২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই দারুস সালামে তিনদিনের সরকারি সফর শেষে রাজধানী বন্দর সেরি বেগাবান থেকে ঢাকায় ফিরেছেন। ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ’র আমন্ত্রনে তিনি এই সফর করেন। সংবাদ বাসস-এর।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এরআগে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমানটি স্থানীয় সময় ৫ টা ১৫ মিনিটে বন্দর সেরি বেগাবানের ব্রুনাই আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
ব্রুনাই এর প্রাথমিক সম্পদ এবং পর্যটন বিষয়ক মন্ত্রী দাতো সেরি সেথিয়া আওয়াঙ্গ হাজী আলী বিন হাজী আপং এবং ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব:) মাহমুদ হুসেইন বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এরআগে, প্রধানমন্ত্রী গত ২১ এপ্রিল তিনদিনের সরকারি সফরে ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাবানে পৌঁছেন।
সফরকালে তিনি ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাসহ সুলতান এবং রাজ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশকিছু কর্মসূচিতে যোগ দেন।
প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিনে সোমবার জামে আসর মসজিদ পরিদর্শন এবং সেখানে আছরের নামাজ আদায় করেন। পরে তিনি তাঁর সম্মানে ইস্তানা নুরুল ইমানে ব্রুনাইয়ের সুলতানের দেয়া এক ভোজসভায় অংশ নেন। তিনি ব্রুনাইতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সংবর্ধনায় যোগ দেন।
আজ (মঙ্গলবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাইয়ের রাজধানীতে কূটনৈতিক এলাকা জালান কেবানজাসানে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি রয়েল রিগালিয়া মিউজিয়াম পরিদর্শন করেন।
গতকাল ব্রুনাইয়ের সুলতানের সরককারি বাসভবন নুরুল ইমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দু’দেশের মধ্যে কৃষি, মৎস্য, পশুসম্পদ, ক্রীড়া ও সংস্কৃতি এবং এলএনজি সরবরাহ সংক্রান্ত সাতটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সাতটি চুক্তির মধ্যে- ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি বিনিময় নোট।
বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য পাঁচটি দেশের সমন্বয়ে আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন।
আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, প্রস্তাবিত আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম দক্ষিণ-পূর্ব এশিয়া কো-অপারেশন অর্গানাইজেশন (সিয়াকো)-এর সদস্য হবে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ও মালদ্বীপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই।
ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সময় রোহিঙ্গা সংকটের ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সুলতানের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘রোহিঙ্গারা যাতে ফিরে যেতে পারে সেজন্য আমাদের সব ধরনের প্রচেষ্টা চালানো উচিত’।
এর পাশাপাশি সোমবার বিকেলে বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যেও তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 6 26 777

তারেক রহমান-লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | মাসস চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.