Home / অর্থনীতি / হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা
Clock20200411093254

হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
২২ জানুয়ারি ২০২৪ | ৯ মাঘ ১৪৩০

দেশের হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য ঘোষণা করেছে সরকার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হস্তশিল্প

এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে আশা প্রকাশ করে সরকারপ্রধান বলেন, ‘বাড়িতে ও সমাজে তাদের একটা জায়গা (অবস্থান) তৈরি হবে। নারীদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য আমি এবার এই ‘২৪ সালে হস্তশিল্পকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি।

একক এই বাণিজ্যনির্ভরতা থেকে বের হয়ে পণ্যভিত্তিক রপ্তানিকে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ হিসেবে কয়েক বছর ধরেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী দিনে সম্ভাবনা বিবেচনায় একেকটি পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হচ্ছে। এবারের বর্ষপণ্য ঘিরে সফলতার স্বপ্ন দেখছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

 

 

 

সূত্রঃ কালের কন্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …