Home / জাতীয় / স্থানীয় সরকার বিভাগের সচিব হলেন মোঃ শহীদুল হাসান
SHAHIDUL HASAN

স্থানীয় সরকার বিভাগের সচিব হলেন মোঃ শহীদুল হাসান

ঢাকা, বুধবার ০৪ মার্চ ২০২৬ মাসস

sh tদক্ষ, মেধাবী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ শহীদুল হাসান স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন। তাঁর এই নিয়োগ বর্তমান সরকার বিশেষকরে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে বিশেষজ্ঞ মহল মনে করছেন। শহীদুল হাসানের মতো দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তাকে স্থানীয় সরকার বিভাগের তথা অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব করায় এই বিভাগের সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হবে বলেও তারা মনে করেন। তবে বিগত সময়ে দলবাজি, সংস্থা প্রধান নিয়োগে অনিয়ম, যথাযথ প্রকল্প বাস্তবায়ন না হওয়া, উন্নয়নকাজে ভাটা-ইত্যাদি বিষয় পুনরুদ্ধার তাঁর সামনে একটি বড়ো চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে। যা তিনি তার অভিজ্ঞতা এবং সততা দিয়ে মোকাবেলা করতে পারবেন।

তাঁর এই নিয়োগ বর্তমান সরকার বিশেষকরে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে বিশেষজ্ঞ মহল মনে করছেন। শহীদুল হাসানের মতো দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তাকে স্থানীয় সরকার বিভাগের তথা অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব করায় এই বিভাগের সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হবে বলেও তারা মনে করেন। তবে বিগত সময়ে দলবাজি, সংস্থা প্রধান নিয়োগে অনিয়ম, যথাযথ প্রকল্প বাস্তবায়ন না হওয়া, উন্নয়নকাজে ভাটা-ইত্যাদি বিষয় পুনরুদ্ধার তাঁর সামনে একটি বড়ো চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে। যা তিনি তার অভিজ্ঞতা এবং সততা দিয়ে মোকাবেলা করতে পারবেন।

মঙ্গলবার (৩ মার্চ) তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ’সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. শহীদুল হাসানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো’। গত ১ মার্চ স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়।

সরকার মোঃ শহীদুল হাসানকে ১১ ডিসেম্বর ২০০০ তারিখে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে নিযুক্ত করেছিলেন। ১৯৫১ সালে জন্মগ্রহণকারী হাসান ১৯৭৫ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে তিনি ওয়ার্কস প্রোগ্রাম উইংয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। শহীদুল হাসান যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার পেশাগত ক্ষেত্রে উচ্চ শিক্ষা/প্রশিক্ষণ লাভ করেন। তিনি সেমিনার/কর্মশালা/অধ্যয়ন/চুক্তি এবং ঋণ আলোচনা সভায় যোগদানের জন্য ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

শহীদুল হাসান বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ফেলো এবং আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স, মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্য।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অসামান্য অবদানের জন্য শহীদুল হাসান ২০০০ সালে জসিম স্বর্ণপদক, ১৯৯৯-২০০০ সালে অতীশ দীপঙ্কর স্বর্ণপদক এবং ২০০০ সালে সাংবাদিক মোনাজাতউদ্দিন স্বর্ণপদক লাভ করেন।

শহীদুল হাসান এক কন্যাসন্তানের জনক। তিনি ফরিদপুর মুসলিম মিশন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ অসংখ্য্য মানবিক এবং দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত আছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 111 11

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে …