Home / আন্তর্জাতিক / সৌরঝড়ের কবলে স্টারলিঙ্কের স্যাটেলাইট
a2b79a5a2a110b75760c9b6b647c9d0b81f3794d95bc3969

সৌরঝড়ের কবলে স্টারলিঙ্কের স্যাটেলাইট

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
১৫ মে ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ ১৪৩১

পৃথিবীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে দুই দশকের সবচেয়ে বড় ভূ-চৌম্বকীয় ঝড়। এর ফলে বিশ্বজুড়ে ইন্টারনেট, স্যাটেলাইট ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে।

এ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে, ‘পরিষেবা ব্যাহত’ হয়েছে বলে জানিয়েছে ইলন মাস্কের কোম্পানি স্যাটেলাইট তৈরির প্রতিষ্ঠান স্টারলিংক।

পৃথিবীকে প্রদক্ষিণ করা অন্তত ৭৫০০ স্যাটেলাইটের প্রায় ৬০ শতাংশের মালিক স্টারলিংক। পাশাপাশি, স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রেও এটি অন্যতম শীর্ষ কোম্পানি।

স্টারলিংকের স্যাটেলাইটগুলো ভূ-চৌম্বকীয় ঝড়ের কারণে অনেক চাপের মধ্যে থাকলেও অবস্থা সামলে নিচ্ছে বলে এর আগে এক্স-এর এক পোস্টে বলেছিলেন মাস্ক।

মার্কিন সংস্থা স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার (এনওএএ) পরিচালক ক্লিনটন ওয়ালেস এক বিবৃতিতে বলেছেন, ‘এটি একটি অস্বাভাবিক এবং সম্ভাব্য ঐতিহাসিক ঘটনা।’

এদিকে সৌরঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্র, উত্তর ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বহু দেশের আকাশে অরোরা বা মেরুজ্যোতি দেখা গেছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

গেল দুই দশকের মধ্যে পৃথিবীতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী সৌরঝড়ও এটি ।

সূত্রঃ যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …