Home / আন্তর্জাতিক / ভূ-চৌম্বকীয় ঝড়, আকাশে মেরুজ্যোতির খেলা
A5t2G0NQWd82QlTl_Iceland

ভূ-চৌম্বকীয় ঝড়, আকাশে মেরুজ্যোতির খেলা

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম |
১৫ মে ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ ১৪৩১

সূর্য থেকে ঠিকরে পড়ছে আলো, শুরু হয়েছে সৌরঝড়। আর এই ঝড়ের প্রভাবে পৃথিবীর আকাশে দেখা যাচ্ছে বর্ণিল নর্দার্ন লাইটস বা অরোরা।

CmpnQ2MgtryDWWktLWqphQ

অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপের আকাশে এই মহাকাশীয় আলো দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকেও দেখা যাচ্ছে বিরল এ দৃশ্য। এমনকি ভারতের লাদাখে প্রথমবারের মতো চোখে পড়েছে এই অরোরা।

দিন কয়েক আগে যাঁরা রাতের আকাশে বর্ণিল আলো বা মেরুজ্যোতি দেখার সুযোগ হারিয়েছেন, তাঁদের জন্য ‘সুখবর’।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে আবার মেরুজ্যোতি দেখার সুযোগ হতে পারে। কারণ, পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত আবার তীব্র হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর।

canada-AURORA0916-c1718425663348aa80be8f6a36734b2d

প্রায় ২০ বছর আগে ২০০৩ সালের অক্টোবরে পৃথিবীতে এই ধরনের শক্তিশালী সৌরঝড় আঘাত হানার ঘটনা ঘটেছিল।

বিশেষ এই মহাকাশীয় আলো নর্দার্ন লাইটস, পোলার লাইটস কিংবা অরোরা নামে পরিচিত। বাংলায় যার নাম মেরুজ্যোতি বা সুমেরু প্রভা। কারণ মেরু অঞ্চলেই সাধারণত এই বিশেষ আলো দৃশ্যমান হয়।

উত্তর মেরুতে একে বলা হয় ‘অরোরা বোরিয়ালিস’। আর দক্ষিণ মেরুতে এই আলো ‘অরোরা অস্ট্রালিস’ নামে পরিচিত।

 

সূত্রঃ যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 10 26

রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়াম

শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ । মাসস কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক …