Home / জাতীয় / সারা দেশে নতুন কর্মসূচি দিল বিএনপি
9 24 1

সারা দেশে নতুন কর্মসূচি দিল বিএনপি

ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫ মাসস

নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ও গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ করবে বিএনপি। বুধবার (৯ এপ্রিল) বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ অনুষ্ঠিত হবে। র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে

এ ছাড়া একইদিন দেশব্যাপী সব মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে।

বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …