
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ঢাকা । ২৩ এপ্রিল ২০১৯ । ১০ বৈশাখ ১৪২৬
সন্ধ্যামালতী ফুলকে সন্ধ্যামনি নামেও ডাকা হয়। সন্ধ্যামালতী এমন এক ধরনের ফুল- যা সাধারণত বসতবাড়ি সাজানোর কাজে ব্যবহৃত হয়।

সন্ধ্যামালতী বিভিন্ন রঙের হয়ে থাকে। সম্ভবত এই ফুল পেরু হতে অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে।

সন্ধ্যামালতীর অন্যতম একটি বৈশিষ্ট্য হল এতে একটি গাছেই বিভিন্ন রঙের ফুল ফুটতে পারে। শুধু তাই না, মাঝেমাঝে একই ফুলে বিভিন্ন রঙ দেখা যায়।

সন্ধ্যামালতী ফুল সাধারণত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে রঙের কাজে ব্যবহৃত হয়।

তাছাড়া এর পাতাও খাওয়া যায়, অবশ্য তা কেবল জরুরি প্রয়োজনে রান্না করেই তা সম্ভব। এছাড়া কেক ও জেলি রঙের কাজেও এর রঙ ব্যবহৃত হয়।

এছাড়া বিভিন্ন ভেষজ ঔষধ তৈরিতে এর ফুল ও শিকড় ব্যবহৃত হয়। তাছাড়া এর পাতার রসও ক্ষত সারানোর কাজে ব্যবহৃত হয়। কবিকণ্ঠে ধ্বনিত হয়েছে সন্ধ্যামালতির রূপ-
সান্ধ্য প্রেমের মোহর জাগে সন্ধ্যামালতির বাগে;
আহা, ফুটেছে রঙিন সন্ধ্যা মালতি, ফুল স্বরূপে!
চল সাথী, সারঙ্গির টুংটাং রাগে আহা, অই রূপে!
চল গিয়ে দেখি, অই রঙে রঙিন জীবন জাগে!

সন্ধ্যামালতি ফুলের সৌন্দর্য ভীষণ। মুগ্ধ হতে হয়। এ ফুলটি বেশ বৈচিত্র্যপূর্ণ।

সন্ধ্যা মালতি ফুলের একই গাছে সাত-আট রঙের ফুল ফোটে। মজা হচ্ছে, প্রত্যেকটি ফুলের আকৃতিও ভিন্ন ভিন্ন।

সন্ধ্যা মালতি ফুল সন্ধ্যায় ফোটে। দিনের বেলায় সূর্যের আলো পেলে চুপসে যায়।

সন্ধ্যা মালতি দেখতে নলাকার, প্রায় ইঞ্চিখানেক চওড়া এবং দুই ইঞ্চি লম্বা।

মাদারীপুর ও আশপাশের অঞ্চলে এই ফুলকে ‘সকাল-সন্ধ্যা ফুল’ বলা হয়ে থাকে। এ ফুল গ্রীষ্ম ও বর্ষাকালে ফোটে। বীজ থেকে এ ফুল গাছের আবাদ করা হয়।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম