Home / উদ্যোগ / হারিয়ে যাওয়া নদী : চিকনাই
Chiknai+river+mbd

হারিয়ে যাওয়া নদী : চিকনাই

মাস্টারি বিডি । বাঁধন খান
প্রতিবেদন । ২২ এপ্রিল ২০১৯ । ০৯ বৈশাখ ১৪২৬

চিকনাই নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নাটোর এবং পাবনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার, গড় প্রস্থ ৫১ মিটার।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক চিকনাই নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৩৯।
চিকনাই নদীটির প্রকৃতি সর্পিলাকার।

বর্ষাকালে এবং বন্যার সময়ে পদ্মা থেকে আসা অতিরিক্ত পানি চিকনাই নদী দিয়ে প্রবাহিত হয়ে বড়াল নদীতে পতিত হয়। চিকনাই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়।

দুঃখজনক হলেও সত্যি, জৌলুস হারিয়ে চিকনাই নদী আজ চিকন হয়ে মরতে বসেছে।
একটা সময় যে নদীতে পাল তোলা নৌকার সারি দেখে চোখ জুড়িয়ে যেতো। গাঙচিলের ওড়াউড়িতে মন ভালো হয়ে যেতো। সেই নদী জৌলুস হারিয়ে মরতে বসেছে।
সময়ের পরিবর্তনে নদীটি ভরাট হয়ে, কোথাও বা দখল হয়ে তার স্বাভাবিক বহতা হারিয়েছে।
কোথাও কোথাও নদীর আকার মিলিয়ে যাচ্ছে। আবাদ হচ্ছে বিভিন্ন ফসলের। গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত নদী দখল হয়ে গেছে অনেকাংশ।
তবে এ নদীটিকে বাঁচাতে হলে দখল মুক্ত করে পুনঃখনন করে আবার ফেরাতে হবে নদীটির হারানো যৌবন।
দূর দূরান্তের মহাজনী নাও আবার ভিড়ুক এ নদীর বুকে। পাল তোলা নৌকা ছুটে যাক সারিবদ্ধভাবে। ঝাঁক বাঁধা মাছের উপর আচড়ে পড়ুক গাঙচিল পাখি। রাত জেগে জেলেদের মাছ ধরার উৎসব ফিরে আসুক আবার। চিকনাই নদী নিয়ে কবি’র কলমে আবার সৃষ্টি হোক কাব্য–
চিকনাই তোমার চিকনচাকন রূপের জোয়ার
ছলছলিয়ে খলবলিয়ে ঢেউ খেলিয়া যায়
আহা, স্রোত বহিয়া যায়!

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.