Home / অপরাধ / রাফার আশ্রয়শিবিরে ইসরায়েলের বোমা হামলা, মৃত্যু ৪০
271

রাফার আশ্রয়শিবিরে ইসরায়েলের বোমা হামলা, মৃত্যু ৪০

ঢাকা,  সোমবার ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | মাস্টারি সংবাদ

গাজার রাফায় তাল আস-সুলতান এলাকায় একটি আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলার পর আগুনে ওই শিবিরের তাঁবুগুলো পুড়ে গেছে। ফিলিস্তিনের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, এ সময় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র তাল আস-সুলতানে ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। সংবাদমাধ্যম ওয়াফাকে তিনি বলেন, এই হামলা ইসরায়েলের ‘সীমা অতিক্রমকারী হত্যাযজ্ঞ’।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতের সংখ্যা ৪০ ছুঁয়েছে। এ ছাড়া ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) বরাতে আরও বলা হয়েছে,আশ্রয়শিবিরের তাঁবুর ভেতর অনেক মানুষকে ‘জীবন্ত পুড়িয়ে মারা’ হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাবালিয়া, নুসেইরাত ও গাজা নগরীতে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন।

জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 10 2026

হঠাৎ কুয়েত মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রী, ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ । মাসস দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবা ও …