Home / এই দিন / মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্ব গাথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে : বিরোধীদলীয় নেতা
rowshon+arshad+mbd

মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও বীরত্ব গাথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে : বিরোধীদলীয় নেতা

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৬ ডিসেম্বর ২০১৭ । ০২ পৌষ ১৪২৪

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্ব গাথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা এবং শ্রেণী বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। বিজয়ের এতোকাল পরেও মুক্তিযুদ্ধের লক্ষ্য পরিপূর্ণরূপে এখনও বাস্তবায়িত হয়নি। দলমত নির্বিশেষে তা বাস্তবায়নে বিরোধীদলীয় নেতা দেশবাসীর প্রতি আহ্বান জানান। খবর বাসস-এর।

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙ্গালি জাতি তার বহু কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়েছিল। সেই সঙ্গে বিজয়ের আনন্দে মেতে উঠেছিল পুরো বাংলাদেশ। এর ফলে বিশ্বের মানচিত্রে একটি গর্বিত জাতি হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।

বিরোধীদলীয় নেতা বলেন, বাঙালি জাতি যত দিন বেঁচে থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব ও অহংকার করবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 8 2026 1

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ । মাসস আগামীকাল রোববার দেশে এলএনজির একটি কার্গো আসার কথা …

Leave a Reply

Your email address will not be published.