মাস্টারি বিডি ডটকম
টাঙ্গাইল । ১৭ অক্টোবর ২০১৭ । ০২ কার্তিক ১৪২৪
‘লাগাই তাল বৃক্ষ প্রেয়সী মির্জাপুরে, বজ্রপাতে মরণ ভীতি হারিয়ে যাক চিরতরে’- এ স্লোগান নিয়ে একযোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪ লাখ তাল গাছ ও তালবীজ রোপণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে পৌর সদরের আলহাজ্ব শফিউদ্দিন মিঞা ও একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি। খবর বাসস-এর।
এ ছাড়া একই সময়ে মির্জাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তালগাছের চারা রোপণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালগাছের চারা রোপণের বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম