Home / জাতীয় / ‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুদ্ধ বাংলা বলা ও লেখা জরুরি’
du+mbd

‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুদ্ধ বাংলা বলা ও লেখা জরুরি’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয় । ০৬ ফেব্রুয়ারি ২০১৭ । ২৪ মাঘ ১৪২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শুধু মুখে মুখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালে হবে না। শুদ্ধভাবে বাংলা বলা ও লেখার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

আজ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংবাদ বাসস-এর।

উপাচার্য বলেন, বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এক ও অভিন্ন। বাংলা ভাষা ও স্বাধীনতার জন্য এই অনন্য বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী জীবন দিয়ে গেছেন, কিন্তু এর সুফল ভোগ করতে পারেননি।

সুফল উপভোগ করছে পরবর্তী প্রজন্ম। তাই সবসময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, পরস্পরের মধ্যে মানবিক যোগাযোগ বাড়াতে হবে। অপরের বিপদে ছুটে যেতে হবে। জীবনের সকল পর্যায়ে মানুষের আস্থা অর্জন করতে হবে।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হক এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 10 1

এলজিইডি, শ্রীপুর, গাজীপুর কর্তৃক বাস্তবায়নাধীন একটি দৃষ্টিনন্দন ইউনিব্লক পেভমেন্ট সড়ক

মঙ্গলবার,৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ । মাসস গ্রামীণ সড়কে টেকসই নির্মাণের নান্দনিক ছোঁয়া গ্রামীণ …

Leave a Reply

Your email address will not be published.