Home / জাতীয় / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে
10 11

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে

ঢাকা, রবিবার ১০ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের’ আয়োজনে গণজমায়েত কর্মসূচি চলছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে এই কর্মসূচি শুরু হয়।

যেখানে গণজমায়েত কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেই স্থানটি শহীদ নূর হোসেন চত্বর থেকে ১০০ মিটারের মধ্যে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে এ আয়োজন করেছে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ।

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের’ গণজমায়েত
পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের’ গণজমায়েতছবি: সাজিদ হোসেন

দুপুর ১২টার দিকে কয়েক শ লোককে গণজমায়েত কর্মসূচিতে দেখা গেছে। এই কর্মসূচিতে মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম উপস্থিত হয়েছেন। সারজিস আলম বক্তব্যও দিয়েছেন।

কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

দুপুর সাড়ে ১২টার দিকে এই কর্মসূচি শুরু হয়
দুপুর সাড়ে ১২টার দিকে এই কর্মসূচি শুরু হয়ছবি: সাজিদ হোসেন

শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করে গতকাল শনিবার। এর প্রতিবাদে আজ সকাল থেকে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি চলছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণার পরপরই দলটির ওই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে গতকাল ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এক ফেসবুক পোস্টে কঠোর হুঁশিয়ারি দেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজপথে কোনো মিছিল-সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দেন তাঁরা।

সূত্র : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 5 26 8888

হারলো পাকিস্তান

ঢাকা, মঙ্গলবার ১২ মে ২০২৬ মাসস টেস্ট ক্রিকেটের মজা বোধহয় এমনই হয়। চার দিন ধরে খেলা …