Home / জাতীয় / বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী
BBB

বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী

মাস্টারি সংবাদ | নিজস্ব প্রতিবেদক
নারী | ৭ ডিসেম্বর ২০২৩ | ২২ অগ্রহায়ণ ১৪৩০
পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ দেওয়া হচ্ছে। বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে পাঁচজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে  এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। 

যাঁরা পদক পাচ্ছেন তাঁরা হলেন, নারী শিক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য খালেদা একরাম, (মরণোত্তর), নারী অধিকার প্রতিষ্ঠায় চিকিৎসক হালিদা হানুম আখতার, নারীর আর্থসামাজিক উন্নয়নে নেত্রকোনার কামরুন্নেছা আশরাফ দিনা (মরণোত্তর), পল্লি উন্নয়নে ঠাকুরগাঁওয়ের রনিতা বালা এবং নারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন ও বেগম রোকেয়া পদক প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে এই অনুষ্ঠান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

16 10 26 11

নিষেধাজ্ঞার প্রতিবাদে ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ । মাসস ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের …