Home / ফটো গ্যালারি / বুবলীর ‘একটু প্রেম দরকার’!
bubli+mbd-3

বুবলীর ‘একটু প্রেম দরকার’!

bubli+actress+mbd

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ১১ নভেম্বর ২০১৮ । ২৭ কার্তিক ১৪২৫

শবনম ইয়াসমিন বুবলীর ‘একটু প্রেম দরকার’। নায়ক শাকিব খানেরও ‘একটু প্রেম দরকার’। অর্থাৎ ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খানের বিপরীতে নায়িকা বুবলী জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন ‘একটু প্রেম দরকার’ সিনেমায়।

bubli+actress+mbd-2

এখন পর্যন্ত বেশিরভাগ ছবিতে ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খানের বিপরীতে যারা নায়িকা হয়েছেন, সবাই আলোচনায় এসেছেন। এ তালিকায় বর্তমানে অবস্থান করছেন শবনম বুবলী। সংবাদ উপস্থাপক থেকে চলচ্চিত্রে নাম লেখানো এ নায়িকা প্রথম ছবিতে নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। ‘বসগিরি’ নামের সেই ছবি মুক্তির পর আলোচিত হয়। এরপর শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘শুটার’ ছবিতে। ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি দুটির পর শাকিব খানের সঙ্গে জুটি হিসেবে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে দর্শকদের গ্রহণযোগ্যতা পান চলচ্চিত্রের বর্তমান তারকা শবনম ইয়াসমিন বুবলী। তিনি বর্তমানে ‘একটু প্রেম দরকার’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন।

bubli+bivranti+mbd-2

‘একটু প্রেম দরকার’ ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন।

শাকিব খানের সঙ্গে বুবলি এ পর্যন্ত একটানা ৭টি ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলো মুক্তি পাওয়ার পর প্রায় প্রতিটি ছবি বেশ সাফল্য পেয়েছে। ছবিগুলো- ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং ‘ক্যাপ্টেন খান’।

bubli+mbd

‘একটু প্রেম দরকার’ ছবিটি নিয়েও বেশ আশাবাদী বুবলি। এব্যাপারে তিনি বলেন, ভালো কাজ করে যেতে চাই। আর প্রতিটি ছবিতে দর্শকদের সামনে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা থাকে আমার। ‘একটু প্রেম দরকার’ ছবিতেও নতুনত্ব পাবেন দর্শক। আর পরিকল্পনার বাইরে আমি কাজ করি না। আমি এখনো প্রতিনিয়ত শিখছি, আর সেভাবেই সামনে এগিয়ে যেতে চাই। আমার মনে হয় ভালো নির্মাতা, ভালো গল্প ও ভালো শিল্পী- এ তিনটির সমন্বয় হলে ছবি দর্শক গ্রহণ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.