Home / আন্তর্জাতিক / কংগ্রেস সদস্যের ঘর ভাড়া দেয়ার সামর্থ নেই!
alekjandria+american+conggressmen+mbd

কংগ্রেস সদস্যের ঘর ভাড়া দেয়ার সামর্থ নেই!

মাস্টারি বিডি । শিমুল আহসান
আন্তর্জাতিক ডেস্ক । ১০ নভেম্বর ২০১৮ । ২৬ কার্তিক ১৪২৫

যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসম্যান। নাম তার আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।তিনি মাত্র ২৯ বছর বয়সে কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এ যাবতকালের সর্বকনিষ্ঠ নারী কংগ্রেস সদস্যের স্বীকৃতি পেয়েছেন। তবে তার একটি সমস্যা আছে। তা হলো, বাসা ভাড়া দেয়ার সামর্থ্য নেই তার। জানুয়ারিতে তিনি নতুন দায়িত্ব পাচ্ছেন কংগ্রেস সদস্য হিসেবে। তার আগে তার এ সামর্থ্য নেই। তিনি এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেছেন। বলেছেন, ওয়াশিংটন ডিসিতে তাকে একটি এপার্টমেন্ট ভাড়া নিতে হল প্রথম বেতন ( পে চেক) প্রয়োজন।

alekjandria+american+conggressmen+mbd-2

তার এমন অবস্থার জন্য তাকে বলা হচ্ছে মিলেনিয়াল কংগ্রেসওম্যান। তবে তার সমালোচনা করেছেন ফক্স নিউজের প্রেজেন্টার এড হেনরি। তিনি বলেছেন, পুরো সত্য বলছেন না ওকাসিও-কর্টেজ। কারণ, তিনি একটি ম্যাগাজিনের জন্য পোজ দিয়েছেন কয়েক হাজার ডলার দামের পোশাক পরে। টুইটারে এর জবাবও দিয়েছেন ওকাসিও-কর্টেজ। তিনি বলেছেন, ওই ফটোশুটের জন্য তিনি ওই পোশাকগুলো ধার করেছিলেন অন্যের কাছ থেকে। তিনি বলেছেন, আমার কাছে আসলে অর্থ নেই। জানুয়ারিতে অর্থ পাবো সে আশায় রয়েছি। তার এমন টুইটের প্রশংসা করেছেন অনেকে।

alekjandria+american+conggressmen+mbd-3
তার এমন টুইটের জবাবে একজন লিখেছেন, ওকাসিও-কর্টেজ ওয়াশিংটন ডিসিতে বাসা ভাড়া দেয়ার সক্ষমতা রাখেন না। হাজার বছরের মধ্যে এটা বিরল। আমি সততার সঙ্গে এর প্রশংসা জানাই।

নিউ ইয়র্কের ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন ওকাসিও-কর্টেজ। তার আগে তিনি দারিদ্র্য, সম্পদের সমতা ও অভিবাসন ইস্যুতে প্রচারণা চালান। তিনি পুয়ের্তো রিকোর পিতামাতার ঔরসে ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন। নিজেকে তিনি একজন খেতে খাওয়া মানুষ হিসেবে বর্ণনা করেন। সমাজকর্মী হিসেবে তিনি ২০১৮ সালের শুরু পর্যন্ত কাজ করেছেন রেস্তোরাঁয়। তার আর্থিক বিবরণে দেখা যায় তিনি গত বছর উপার্জন করেছেন প্রায় ২৬ হাজার ৫০০ ডলার। সূত্র : নেট

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.