ঢাকা, সোমবার ২৮ জুলাই ২০২৫ মাসস
বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) পাসপোর্ট নম্বর উল্লেখ করার অনুরোধ জানিয়ে সব মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গতকাল রবিবার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময় কর্মকর্তা/কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশ জারি করা হচ্ছে। কিন্তু তাদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর পাসপোর্ট নম্বর উল্লেখ করা হচ্ছে না।
এ প্রেক্ষিতে চিঠিতে কর্মকর্তা/কর্মচারীদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) পাসপোর্ট নম্বর উল্লেখ করার অনুরোধ করা হয়েছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম