Home / সাহিত্য / কবিতা / বাবুল তালুকদারের দুটি কবিতা
babultalukdermbd-1

বাবুল তালুকদারের দুটি কবিতা

একা

শুভ স্বপ্নের মনপুরে দিবানিশি
গুঞ্জরণ বইয়ে দিচ্ছে সূর্যোদয়ের শুভ ইঙ্গিত
তোমার চিঠির উত্তর আজও দেয়ার
সঠিক সময় হলো না আমার।

তোমার ওই ধবধবে গাল ঠোঁট কেশবিন্যাস
দেখাই হলো না
তোমার প্রেমের মূল্য
জানাই হলো না আমার।

অদ্যাবধি পথে পথে রাত্রিবাস
বড্ড একা, বড্ড একা আমি।

একটি পরিপূর্ণ গল্প মনের অলিগলি আতিপাতি
খুঁজে ফেরে বিশ্বের শেষতম সুউচ্চ পাহাড়
স্বপ্নের শরীরে আমি আজও রাখিনি হৃদয়
আজও স্বপ্নের সাথে বড্ড হিংসা আমার
স্বপ্নের যৌবন-মৌবনটা দেখাই হলো না।

স্বপ্নের রূপ, স্বপ্নের যৌবনের প্রকৃত অর্থ
বুঝতেই পারিনি আমি।

অদ্যাবধি পথে পথে ঘুরি, একা
বড্ড একা, বড্ড একা আমি।
—————

 

ডুবে যেতে থাকি

প্রতিদিন প্রতিমুহূর্তে
লাল-সাদা-কালো পায়রা ছুটে যায়
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
সকাল দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেলে
খুঁজে খুঁজে হয়রান মায়াবি চাঁদ।
ঘুরে ফিরে ফিরে পায়
আলোকোজ্জ্বল প্রাণ
মিষ্টি চোখের মিষ্টি হাসি
মুহূর্তে কেড়ে নেয় অন্তরের অন্তস্থল
সে এক অদ্ভুত দৃশ্য!
এমন দৃশ্যের দৃশ্যাতীত ছায়া
গ্রাস করে মায়াবি পৃথিবী
আমি সেসব দৃশ্যের দৃশ্যাতীতে
ডুবে যেতে থাকি।

 

মাস্টারি বিডি ডটকম । ঢাকা । ১৪ ডিসেম্বর ২০১৬ । ৩০ অগ্রহায়ণ ১৪২৩

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

10 1

সাহিত্যে নোবেল ফিরলো এশিয়ায়, ইতিহাস গড়লেন হান কাং

ঢাকা, বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং। …

Leave a Reply

Your email address will not be published.