Home / ছবি-সংবাদ / বাংলার সৌন্দর্য বাংলার সম্পদ
bd+nature+mbd-18-6

বাংলার সৌন্দর্য বাংলার সম্পদ

মাস্টারি বিডি | আর কে রাজ
ছবিসংবাদ | ঢাকা | ১৮ মে ২০১৯ | ০৪ জ্যৈষ্ঠ ১৪২৬

bd+pic+mbd

গ্রামবাংলার কৃষাণ কৃষাণীর হাতে এভাবেই সোনার ধান প্রস্তুত হয়। কৃষিপ্রধান বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। ধান থেকে চাউল এবং চাউল থেকে ভাত হয় – এটি আমরা শিক্ষিত-অশিক্ষিত সবাই জানি। কিন্তু ধান চাষাবাদ করতে কতটা শ্রম ঘাম নিষ্ঠা ও পুঁজির প্রয়োজন পড়ে তা হয়তো সবাই জানি না। আর কৃষকের এই কঠোর শ্রমের মধ্যদিয়েই দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। কাজেই কৃষাণ-কৃষাণীরা তাদের কষ্টার্জিত শস্যের ন্যায্য মূল্য যাতে পান সেটি নিশ্চিত করতে হবে সবার আগে।

bd+nature+mbd-18-3

এরকম সবুজ ধানে প্রাণে প্রাণে ঢেউ তুলে এগিয়ে যায় বাংলাদেশ। পলিগঠিত এই উর্বরা বিশাল ভূ-খণ্ডের গর্বিত নাগরিক আমরা বাঙালি জাতি।

bd+nature+mbd-18-2

কৃষিজ সম্পদের পাশাপাশি প্রাণিজ সম্পদেও দেশ আজ এগিয়েছে বেশ। একসময় গরু মহিষ এসব প্রাণী আমাদের চাষাবাদের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো। যদিও বর্তমানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চাষাবাদ হচ্ছে। তার পরও আমাদের প্রাণিজ সম্পদ আমাদের রক্ষা করতে হবে।

bd+nature+mbd-18-5

আমাদের দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের এ লীলানিকেতন। পাহাড় পর্বত পাহাড়ি নদী হ্রদ ছড়া ইত্যাদি সেই সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। জীবন এখানে বৈচিত্র্যপূর্ণ। মুক্ত প্রকৃতির সাথে জীবন মিলেমিশে একাকার এখানে। বান্দরবানের থানচিতে নাফাখুম ঝরনা পর্যটকদের কাছে একটি দর্শনীয় স্থান। নাফাখুমকে কেউ কেউ বাংলার নায়েগ্রা বলে থাকে। পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে, সম্পদে ও সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 8 2026 111

‘লুঙ্গি খুলে’ পুরো হল ঘোরানোর ভয় দেখিয়ে রাতভর র‍্যাগিং

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অর্থনীতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের …

Leave a Reply

Your email address will not be published.