
মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ১৯ মে ২০১৯ | ০৫ জ্যৈষ্ঠ ১৪২৬
দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও প্রিটোরিয়া শহরে অসংখ্য জ্যাকারান্ডা গাছ রয়েছে। আর
এ কারণে প্রিটোরিয়া জ্যাকারান্ডার শহর নামেই পরিচিত।

গাছটির আদি নিবাস দক্ষিণ আমেরিকা হলেও বর্তমানে এটি আমেরিকা, অস্ট্রেলিয়া, স্পেন, পর্তুগাল ও ইতালিতে বেশ সহজলভ্য। গাছটি অপেক্ষাকৃত কম শীতের দেশগুলোতে ভালো জন্মায়।

ব্রাজিলে ভেষজ চিকিৎসায় এই গাছের ব্যবহার রয়েছে। এই গাছের কাঠ বেশ দামি ও সুগন্ধিযুক্ত। তবে দামের চিন্তা না করে সৌন্দর্যের জন্য হলেও আমাদের দেশে গাছটির বিস্তার ঘটালে মন্দ হয় না।

তবে আমাদের দেশের ফুলের তালিকায় যোগ হয়েছে নতুন এ ফুলটি— আর এটি এখানে নীল কৃষ্ণচূড়া নামে পরিচিত।
নীল কৃষ্ণচূড়ার সবুজ সতেজ পাতা। অনেকে ফুলটিকে নীল বা আকাশি কৃষ্ণচূড়া বলে ডাকেন।

এই নীল কৃষ্ণচূড়া ফুল বা জ্যাকারান্ডা ফুলের ইংরেজি নাম Blue Jacaranda. । বৈজ্ঞানিক নাম Jacaranda mimosifolia.।
এই ফুলের আদি জন্মস্থান ব্রাজিল। আমাদের দেশে ফুলটিকে অনেকে নীলকণ্ঠ নামেও ডাকেন। ভারতবর্ষে এটি পরিচিত নীল গুলমোহর নামে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম