Home / খেলা / বাঘিনীদের বড় ব্যবধানে জয়
bdwcnepalmbd-f

বাঘিনীদের বড় ব্যবধানে জয়

মাস্টারি বিডি ডটকম
ব্যাংকক । ৩০ নভেম্বর ২০১৬ । ১৬ অগ্রহায়ণ ১৪২৩

বাংলাদেশের বাঘিনীরা বড় ব্যবধানে হারিয়েছে নেপালকে। আর এ বিজয়ের মধ্য দিয়ে
এশিয়া কাপ টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে নিজেদের তৃতীয় ম্যাচে বড় জয়ের স্বাদ পেলো তারা।

মঙ্গলবার টুর্নামেন্টের অষ্টম ম্যাচে নেপালকে ৯২ রানে হারিয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে এটি দ্বিতীয় জয় বাংলাদেশের। সংবাদ বাসস-এর।

টস হেরে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ।

ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে শুরুতেই দুই ওপেনারের কাছ থেকে ৭১ রানের সূচনা পায় বাংলাদেশ। দলকে ৬৯ বলে ৭১ রানের সূচনা এনে দেন সানজিদা ইসলাম ও নিগার সুলতানা। আগের ম্যাচের সেরা খেলোয়াড় সানজিদা ৩৫ ও সুলতানা ৩৯ রান করেন।

এছাড়া শেষের দিকে দ্রুত রান তুলে বাংলাদেশকে ৪ উইকেটে ১৩৩ রানে পৌঁছে দেন শায়লা শারমিন ও অধিনায়ক রুমানা। শায়লা ১৭ বলে ১৯ ও রুমানা ৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। নেপালের পক্ষে সঙ্গীতা রায় ২ উইকেট নেন।

জবাবে বাংলাদেশ বোলারদের তোপের মুখে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায় নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন ওপেনার সিতা রানা মাগার। এছাড়া অন্যান্য ব্যাটসম্যানদের কেউই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি।

ফাহিমা খাতুন ৪টি ও নাহিদা আক্তার ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন ফাহিমা খাতুন।

আজ নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.