Home / আন্তর্জাতিক / ব্রাজিলের ফুটবল দল বহনকারী বিমান বিধ্বস্ত : নিহত ৭৬
planecrashcolombiambd-3

ব্রাজিলের ফুটবল দল বহনকারী বিমান বিধ্বস্ত : নিহত ৭৬

বিমানটি ‘বৈদ্যুতিক গোলযোগের কারণে’ কলম্বিয়ার মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়…

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৯ নভেম্বর ২০১৬ । ১৫ অগ্রহায়ণ ১৪২৩

কলম্বিয়ার মেডেলিন শহরের কাছের এক পার্বত্য এলাকায় ৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছে ৭৬ জন। ব্রাজিলের একটি ক্লাব ফুটবল দলকে বহনকারী এ বিমান বিধ্বস্ত হয়ে শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবটির অধিকাংশ খেলোয়াড় ও কর্মকর্তা মারা গেছেন। বেঁচে গেছেন ডিফেন্ডার, দুই গোলকিপার ও ফিজিও। তবে সর্বশেষ আরো একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে হয়েছে বলে জানা গেছে।

planecrashcolombiambd-2

এ নিয়ে এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করার খবর পাওয়া গেলো।

সর্বশেষ খবরে কলম্বিয়া কর্তৃপক্ষ বলেছে, তারা ষষ্ঠ একজনকে জীবিত উদ্ধার করেছেন।

কলম্বিয়ার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা বলেছে, ‘বেঁচে যাওয়া ব্যক্তি খেলোয়াড় হেলিও হেরমিতো জামপিয়ের নেতোর উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার পুলিশ কমান্ডার জোসে গেরারদো আসেভেদো জানান, বিমানটির যাত্রী ও নয় ক্রুসহ মোট ৮১ জনের মধ্যে ৬ জন বেঁচে গেছে।

জোসে গেরারদো আসেভেদো জানান, প্রাথমিকভাবে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। কিন্তু এদের একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

planecrashcolombiambd-6

ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় অ্যালান রাচেল প্রাণে রক্ষা পেয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এছাড়া বিভিন্ন খবরে বলা হচ্ছে, দলের দুই গোলকিপার ও ফিজিও বেঁচে গেছেন।

বিধ্বস্ত হওয়ার পর বিমানে আগুন ধরে যায়নি বলেই কয়েকজন প্রাণে রক্ষা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিমানটি ‘বৈদ্যুতিক গোলযোগের কারণে’ কলম্বিয়ার মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, ভাড়া করা এই বিমানে ব্রাজিলের অন্যতম প্রথম সারির ক্লাব শাপেকোয়েন্সে রিয়েল ফুটবল দলের সদস্যদের বহন করা হচ্ছিল। বিমানটি বলিভিয়া থেকে ভাড়া করা হয়। সোমবার রাতে এটি বিধ্বস্ত হয়।

ব্রাজিলের এ ফুটবল দলের মেডেলিন দল আটলেটিকো ন্যাসিওনালের বিরুদ্ধে কোপা সুদামেরিকানার ফাইনাল খেলার কথা ছিল।

planecrashcolombiambd-4

বুধবার এ কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতো। তবে এখন তা স্থগিত করা হয়েছে। এটি দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্লাবভিত্তিক প্রতিযোগিতা।

সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন জানায়, খেলার ‘সকল কার্যক্রম’ স্থগিত করা হয়েছে।

ব্রাজিলে শাপেকো শহরে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই ফুটবল ক্লাবটি ২০১৪ সালে ব্রাজিলের শীর্ষ ক্লাব টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে।

ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইভান টোজো স্থানীয় এক টিভিতে বলেছেন, পুরো শাপেকো শহরে শোকের মাতম চলছে। ‘বহু মানুষ কান্নাকাটি করছে… তারা এটা কল্পনাও করতে পারেনি… শাপেকোয়েন্সে ছিল তাদের আনন্দ-উল্লাসের প্রধান উৎস।’

সূত্র : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.