Home / জীবনশৈলী / শীতের স্বাস্থ্যকর পাঁচ খাবার
wintervegefruitembd

শীতের স্বাস্থ্যকর পাঁচ খাবার

শীতের মৌসুমে কমলা লেবু বা শীতকালিন রসালো ফল খাওয়া প্রয়োজনীয়…

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩০ নভেম্বর ২০১৬ । ১৬ অগ্রহায়ণ ১৪২৩

বাঙালি জীবনে শীত হচ্ছে আসলে উপভোগের ঋতু। শীতকালে খাবার-দাবার থেকে শুরু করে নানা রকম উৎসবে আমোদে মেতে ওঠে বাঙালি। ঘোরাফেরা বেড়ানো তথা ভ্রমণের জন্যও কিন্তু শীতকালটা বেশ উপযুক্ত। তবে, শীতে স্বাস্থ্য সুরক্ষিত রাখতে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। আর খাদ্য এর মধ্যে বিশেষ ভূমিকা রাখে। শীতকালের জন্য এখানে পাঁচটি খাবার ডায়েট চার্ট দেয়া হচ্ছে- যা প্রতিদিন খাদ্য-তালিকায় রাখতে ভুলবেন না যেন।

wintervegefruitembd-in

১. বেদানা– শীতকালে রক্ত চলাচল স্বাভাবিক রাখার জন্য এই ফল অত্যন্ত উপকারি। কোলেস্টেরল কমাতেও সাহায্য করে বেদানা।

২. তাজা শাকসব্জি– বিশেষত পাতাযুক্ত সব্জি শীতকালে গুরুত্বপূর্ণ। হজম শক্তিও বাড়াতে সাহায্য করে এই ধরনের সব্জি।

৩. রসালো ফল– যে কোনও ধরনের রসালো ফল খেলেই উপকার। কিন্তু শীতের মৌসুমে কমলা লেবু বা শীতকালিন রসালো ফল খাওয়া প্রয়োজনীয়। এতে ত্বকের রুক্ষতা এড়ানো যায়।

৪. আলু– অনেকেই খেতে পছন্দ করেন আবার অনেকেই করেন না। কেউ কেউ মোটা হয়ে যাওয়ার ভয়ে আলু এড়িয়ে যান। কিন্তু শীতকালে আলুকে ডায়েট চার্টে রাখতে ভুলবেন না যেন। আলু শরীরের শক্তি বাড়ায়। আলুতে ভিটামিন সি থাকে- যা ঠাণ্ডায় শরীরের জন্য খুবই প্রয়োজন।

৫. স্কোয়াশ– যে কোনও ধরনের স্কোয়াশে থাকে সোডিয়াম, পটাশিয়াম। যা স্বাস্থ্যের জন্য বেশ পুষ্টিকর। আমরা জানি, শীতকালে আমাদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন স্কোয়াশ জাতীয় সব্জি শরীরকে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 6 26 2

নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর, স্বপ্ন ভাঙছে গৃহহীনদের

ঢাকা, সোমবার ১৫ জুন ২০২৬ মাসস নদী খননের মাটিতে চাপা পড়েছে খুলনার ডুমুরিয়ার তিনটি আশ্রয়ণ প্রকল্পের …

Leave a Reply

Your email address will not be published.