Home / ফটো গ্যালারি / ফের জ্বলে উঠলেন মাহি
mahi+new+mbd

ফের জ্বলে উঠলেন মাহি

মাস্টারি বিডি
বিনোদন । ২০ আগস্ট ২০১৮ । ০৫ ভাদ্র ১৪২৫

আসন্ন ঈদে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে। একটির নাম ‘মনে রেখো’। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে মাহির বিপরীতে নায়ক হিসেবে আছেন কলকাতার বনি সেনগুপ্ত।

mahi+new+mbd-4

একটি টিজার প্রকাশের পরই আলোচনায় আসে ‘মনে রেখো’ ছবিটি। যেখানে মাহি ও বনিকে একসঙ্গে ভালোভাবে গ্রহণ করেছে দর্শকরা। এবার প্রকাশ্যে এসেছে ‘মনে রেখো’ ছবির টাইটেল গানের প্রোমো। আর গানের দৃশ্যে বেশ চমকপ্রদ রূপে দেখা দিয়েছেন মাহি। এমন গ্ল্যামারাস লুকে তাকে এর আগে দেখা যায়নি।

mahi+new+mbd-2

‘মনে রেখো’ শীর্ষক গানটি গেয়েছেন হৃদয় খান। এস এ হক অলিকের কথায় গানের সুর ও সংগীতায়োজনও করেছেন হৃদয়। গানের কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। প্রোমো প্রকাশের পর দর্শকরা পুরো গানটির জন্য দারুণ আগ্রহ প্রকাশ করছে। শিগগিরই প্রকাশ হবে পুরো গান।

mahi+new+mbd-5

মাহি ও বনি ছাড়াও ‘মনে রেখো’ ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু ও চিকন আলী প্রমুখ।

ছবিটি প্রযোজনা করেছে হার্টবিট প্রডাকশন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 223

বিড়ালের জন্য বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে যে দেশে

মংগলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস তোমরা অনেকেই হয়তো বিড়াল পোষো। অনেকে খাবার দাও …

Leave a Reply

Your email address will not be published.