Home / বিনোদন / নাটক / মাকে ভাগ করা হবে!
vager+ma+mbd-4

মাকে ভাগ করা হবে!

মাস্টারি বিডি
বিনোদন । ২০ আগস্ট ২০১৮ । ০৫ ভাদ্র ১৪২৫

ঈদের বিশেষ নাটক ‘ভাগের মা’। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস ও পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, শাহনাজ খুশী, শিরিন আলম, মাসুদ রানা মিঠু, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, মাসুদ হারুন প্রমুখ।

vager+ma+mbd

গাজী টিভির ঈদ অনুষ্ঠানমালায় দেখা যাবে ঈদের বিশেষ নাটক ‘ভাগের মা’। নাটকটি বিরতিহীনভাবে দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন রাত ১১ টায়।

‘ভাগের মা’ নাটকের গল্পটি এরকম, লেকু ও ছেকু দুই ভাই। পাশাপাশি ঘরে বসবাস হলেও বাড়ি ও জমিজমা নিয়ে দু’পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ছোটভাই লেকু চায় বাড়ির উঠানে কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা হয়ে যেতে। প্রস্তুতিও চলে সেভাবে। কিন্তু বাঁধ সাধে ছেকু। তিনি কোনোভাবেই এটি চান না।

vager+ma+mbd-3

অবশেষে গ্রামের লোকজনের মধ্যস্থতায় সম্পদের ভাগাভাগির বিষয়টি সমাধান হয়। কিন্তু তাদের মায়ের দায়িত্ব কে নেবেন? এ নিয়ে তৈরি হয় নতুন সমস্যা। তাহলে কি মাকেও জমিজমার মতো ভাগ করা হবে? কে-ই-বা নেবে তার দায়িত্ব? এ নিয়ে চলতে থাকে সিদ্ধান্তহীনতা। এভাবেই এগিয়ে চলে ‘ভাগের মা’ নাটকের গল্প।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.