Home / নির্বাচিত সংবাদ / নীল কাজল আর এলোমেলো মন
03

নীল কাজল আর এলোমেলো মন

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ৫ জুলাই ২০২১ | ২১ আষাঢ় ১৪২৮
শুধু পাখিটা একবার দিয়েছিলো শিস/গোলাপটা কানে কানে করেছিলো ফিসফিস/তারপর…..

হেড মাস্টার ভয়েস (HM Voice)-এ সম্প্রতি অবমুক্ত হলো ২টি মৌলিক গান-‘নীল কাজল’ আর ‘এলোমেলো মন’। ‘নীল কাজল’ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ, আর ‘এলোমেলো মন’ গানে কণ্ঠ দিয়েছেন আরেক জনপ্রিয় শিল্পী শিরিন আক্তার লিসা।

5দুটি গানই লিখেছেন জনপ্রিয় কবি ও গীতিকার শেখ নজরুল। দুটি গানেরই খুব সাধারণ-সুন্দর গানচিত্র নির্মাণ করা হয়েছে। এতে শিল্পীরাই অভিনয়ে অংশগ্রহণ করেছেন। এলোমেলো মন-এর ডিওপি, এডিট এবং পরিচালনা করেছেন সেজাত খান। নীল কাজল-এর ডিওপি ছিলেন আল আমীন হোসাইন, আর পরিচালনা করেছেন ফিদেল নঈম।

 

8

‘এলোমেলো মন’ গানটির সুর করেছেন, জনপ্রিয় সুরকার শোয়েব শিবলী এবং কম্পোজিশন করেছেন সবার প্রিয় ওয়াহিদ শাহীন। ‘নীল কাজল’ গানটির সুর করেছেন, ফিদেল নঈম এবং সঙ্গীত আয়োজন করেছেন, বর্তমান সময়ের জনপ্রিয় কম্পোজার রিজওয়ান শেখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন-মাহবুব আহসান সিমুল।

বর্তমান সময়ের সুস্থ মৌলিক গান সংকটকালে আশা করা যায়, গানদুটি সবার কাছে ভালোলাগার উপকরণ হবে।

About Shekh Nazrul

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …