Home / চিত্র-বিচিত্র / নির্বাচনী প্রচারণায় নামছেন নায়ক ফেরদৌস

নির্বাচনী প্রচারণায় নামছেন নায়ক ফেরদৌস

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৮ ডিসেম্বর ২০১৬ । ২৪ অগ্রহায়ণ ১৪২৩

ফেরদৌস রুপালি পর্দার জনপ্রিয় নায়ক । শো-বিজের নানা সাফল্যে মোড়ানো তার বর্ণিল ক্যারিয়ার। সেই সাফল্যে আরো এক পালােক যোগ করতে  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক লড়বেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে। তার প্যানেলে সহযোদ্ধা হিসেবে থাকবেন সভাপতি পদে চিত্রনায়ক ওমর সানি।omar-sani20160724125052

আগামী ফেব্রুয়ারিতে শিল্পী সমিতির দ্বিবার্ষিক এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে তিনি নিচ্ছেন নতুন এক মিশন হিসেবে। তাই আগামী জানুয়ারি থেকেই নির্বাচনী প্রচারণায় পূর্ণ মনোনিবেশ করবেন কালজয়ী চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক।

ফেরদৌস এ প্রসঙ্গে বলেন, ‘নতুন বছরের প্রথম দিন থেকে শুধুই নির্বাচন নিয়ে কাজ করবো। আর এই জন্য বর্তমানে হাতের কাজগুলো সেরে নিচ্ছি।’

দুই বাংলার জনপ্রিয় এই নায়ক আরো বলেন, ‘আমার জীবনে ব্যর্থতা খুবই কম। যখন যেটা করতে চেয়েছি সবাই দোয়া দিয়েছেন, ভালোবেসেছেন, সহযোগিতা করেছেন। আশা করছি এই নির্বাচনেও চলচ্চিত্রের মানুষরা আমাকে ভালোবেসে জয়ী করবেন। চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে। এবার আমি তাকে কিছুটা হলেও ভালোবাসা ফেরত দিতে চাই।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1645

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

ঢাকা, বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ মাসস বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির …

Leave a Reply

Your email address will not be published.