ঢাকা । ০৮ ডিসেম্বর ২০১৬ । ২৪ অগ্রহায়ণ ১৪২৩
ঢাকায় সংশ্লিষ্ট একটি উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য দিয়েছে। তবে সফর স্থগিত হওয়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সূত্র।
সূত্র জানায়, একেবারে শেষ মুহূর্তে সফরের তারিখসহ সূচিতে কিছু পরিবর্তন আসছে। খুব দ্রুতই অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে।
দিল্লীর একটি কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ ও ভারত দু’পক্ষের মধ্যে সৌহাদ্যপূর্ণ আলোচনার মাধ্যমেই সফরের তারিখ পুনঃনির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানসহ দু’দেশের নিবিড় সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা করা হচ্ছে।
সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে তিস্তা চুক্তি সম্পন্ন করার বিষয়ে নতুন আশার সৃষ্টি হয়েছে। তবে ঢাকার কোনো সূত্র থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ৩ ডিসেম্বর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ভারতের সঙ্গে এ ব্যাপারে আলোচনা অব্যাহত রয়েছে এবং অবশ্যই আমরা আশাবাদী। তবে এবারের ভারত সফরে তিস্তা চুক্তি সম্পন্ন হবে কী না সে ব্যাপারে কিছু বলেননি প্রধানমন্ত্রী।
২০১৫ সালের ৬ জুন দু’দিনের সফরে ঢাকা আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সফরের সময় ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। সে সফরে দীর্ঘদিন ঝুলে থাকা স্থল সীমান্তচুক্তি বাস্তবায়নের সর্বশেষ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ছিট মহল বিনিময়সহ অন্য বিষয়গুলোর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়। সে সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’জনেই বলেছিলেন, এখন থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে।
সে সময় ‘নতুন প্রজন্ম, নয়া দিশা’ নামে দু’দেশের যৌথ ঘোষণা প্রকাশ করা হয়। ওই ঘোষণায় দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করার ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের বিষয়ে বলা হয়।
এরপর চলতি বছরের ১৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের গোয়ায় ব্রিকস সম্মেলনে অংশ নেন। সে সময়ও তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হয়। সে সময়ও ভারতের প্রধানমন্ত্রী তিস্তা ও ফেনী নদীর পানি বন্টন নিয়ে চুক্তি স্বাক্ষরে দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেন বলে গণমাধ্যমে খবর এসেছিল।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা সফরে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তিস্তা চুক্তির ব্যাপারে আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন।
সূত্র: সমকাল
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম