Home / উদ্যোগ / নিভৃতচারী সঙ্গীতসাধক বলরাম সরকার
baloram+sarker+singer+mbd

নিভৃতচারী সঙ্গীতসাধক বলরাম সরকার

মাস্টারি বিডি | আনিসুর রহমান
শিল্প-সংস্কৃতি ডেস্ক | ঢাকা | ০২ আগস্ট ২০১৯ | ১৮ শ্রাবণ ১৪২৬

বলরাম সরকার একজন নিভৃতচারী সঙ্গীতসাধক। জন্ম ১৯৬২ সালে ফরিদপুর সালথার গৌড়দিয়া গ্রামে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ৮ম শ্রেণী পর্যন্ত। অভাবের সংসারে খুব বেশি দূর যেতে পারেননি। বিচ্ছেদ, দেশাত্মবোধক, বিচারগান, ভক্তিমূলক, পালাগান, চটকা, আঞ্চলিক ধারার ২৫০ অধিক সঙ্গীত রচনা করেছেন তিনি।

baloram+sarker+singer+mbd - Copy

সঙ্গীতসাধক বলরাম সরকার কেবলমাত্র গান রচনা ও গান গাওয়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন নি। তিনি হারমোনিয়াম, দোতারা, তবলা, করতালসহ বিভিন্ন বাদ্যযন্ত্রেও পারদর্শী।

সঙ্গীতে তালিম নিয়েছেন গুরু আনারদ্দী বয়াতি, পরিমল বয়াতি, মাখন বয়াতির কাছে। তার শাস্ত্রীয় সঙ্গীতগুরু হচ্ছেন ফারুক হোসেন, পাগলা দুলাল, কলকাতার বাপ্পি ভৌমিক।

baloram+sarker+singer+mbd-2

অসংখ্য শিয্য বলরাম সরকারের কাছ থেকে সঙ্গীতে তালিম নিয়ে বিভিন্ন স্থানে আলো ছড়াচ্ছেন। একজন জাত শিল্পী বলরামের খুব বেশি স্বপ্ন নেই। শুধু সালথা উপজেলায় একটা শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠার জন্য তার নিরন্তর প্রচেষ্টা। দুবেলা দুমুঠো ডালভাত খেয়ে বেঁচে থাকা শিল্পী বলরাম সরকার এলাকায় যিনি বলরাম দা নামে খুবই জনপ্রিয়। গুণী এ সঙ্গীতসাধক কি তার স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারবেন নাকি হারিয়ে যাবেন কালের স্রোতে?

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 8

এপ্রিল-মার্চ হচ্ছে দেশের অর্থবছর

 ১৭ আগস্ট ২০২৬ বর্ষাকালে উন্নয়নকাজের ভোগান্তি ও কাজের মান নিয়ে প্রশ্ন এড়াতে দেশের অর্থবছরের সময়কাল …

Leave a Reply

Your email address will not be published.