
মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
শিল্প প্রতিবেদন | ঢাকা | ০২ আগস্ট ২০১৯ | ১৮ শ্রাবণ ১৪২৬
কালের আবর্তে ক্রমেই হারিয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বহুদিন ধরেই সংকটের মুখে পড়ে আছে এ মৃৎশিল্প।

যখন দেশে সেভাবে আধুনিকতার ছোঁয়া পড়েনি তখন হাড়ি পাতিল থেকে শুরু করে বাসন কোসন বাটি বদনা চেরাগ ঝাঝর ছাবনা তাই তাগারি মালসা খুটি মুছি ঢাকুন কড়াই নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্র মাটি দিয়ে তৈরি হতো।

আর এসব তৈরি করতেন আমাদের দেশের মৃৎশিল্পীগণ। কৃষিনির্ভর গ্রামবাংলায় এসব সার্বক্ষণিক ব্যবহার্য জিনিসপত্র তৈরির সঙ্গে যুক্ত শিল্পীরা নদীর তীরবর্তী গ্রামগুলোতে বাস করতেন। দেশের পালপাড়াগুলো ছিলো যেন শিল্পীর তুলিতে আঁকা একেকটি স্বর্ণালী ছবি।

তৈজসপত্র হিসেবে এখন আর প্রয়োজন না হলেও সাজিয়ে রাখার মতো সখের জিনিসপত্রসহ আকর্ষণীয় উপহার সামগ্রী তৈরিতে ঝুঁকেছেন দেশের মৃৎশিল্পীরা।

অর্থাৎ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৃৎশিল্পেরও আধুনিকায়ন প্রয়োজন। এবং সেটি লক্ষ করাও যাচ্ছে।

শিল্প বাঁচলে শিল্পীরাও বেঁচে থাকবে। মৃৎ শিল্পীরা বেঁচে থাকুক তাদের ঐতিহ্য নিয়ে- এটাই কাম্য।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম