Home / ফটো গ্যালারি / দিশা আর টাইগার এখন ‘বন্ধু’!
disha+tiger+mbd-2

দিশা আর টাইগার এখন ‘বন্ধু’!

মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন ডেস্ক | ঢাকা | ০২ জুলাই ২০১৯ | ১৮ আষাঢ় ১৪২৬

টাইগার শ্রফ আর দিশা পাটানিকে বহুদিন ধরেই একসঙ্গে দেখা যায়। বেশ অন্তরঙ্গভাবে চলছে তাদের সম্পর্ক । ডিনার কিংবা লাঞ্চ ডেট ছাড়াও দুজনের একসঙ্গে মালদ্বীপ যাওয়ার খবরও শোনা যাচ্ছিল।

disha+actress+mbd

হঠাৎ বজ্রাঘাতের মতই শোনা যাচ্ছে- এবার নাকি বিচ্ছেদ আলোচিত সেই জুটির! আরো শোনা যাচ্ছে, বিচ্ছেদের কারণ উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে।

disha+actress+mbd-ok

সম্প্রতি দিশা ও আদিত্য ঠাকরের একসাথে লাঞ্চে যাবার একটি ছবি ভাইরাল হয়। এরপর থেকেই জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দিশা ও টাইগারের মনোমালিন্য শুরু। অথচ, এতদিন পর্যন্ত বহুবার ক্যামেরার সামনে নিজেদের ‘বেস্টফ্রেন্ড’ বলে দাবি করেছেন দিশা ও টাইগার শ্রফ।

disha+patani+mbd-5

তবে ‘ভারত’ ছবির প্রিমিয়ারে গিয়ে দিশা জানান, টাইগারের সঙ্গে তিনি বন্ধুত্বের সম্পর্ক ছাড়িয়ে আরো বেশি কোনও সম্পর্কের দিকে এগিয়ে যেতে চান।

তবে ‘ভারত’ মুক্তি পাওয়ার পরবর্তী পর্যায়ে গিয়ে এবার শোনা যাচ্ছে টাইগারের সঙ্গে সম্পর্ক ভাঙতে চলেছেন তিনি।
জানা গেছে, এই সিদ্ধান্ত দু’জন মিলে নিয়েছেন। ফলে আপাতত দিশা আর টাইগার এখন ‘বন্ধু’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 223

বিড়ালের জন্য বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে যে দেশে

মংগলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস তোমরা অনেকেই হয়তো বিড়াল পোষো। অনেকে খাবার দাও …

Leave a Reply

Your email address will not be published.