Home / ফটো গ্যালারি / ‘দহন’ নিয়ে আসছেন বাঁধন
bandhon actress

‘দহন’ নিয়ে আসছেন বাঁধন

bandhan+actress+mbd-2

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৩ মে ২০১৮ । ২০ বৈশাখ ১৪২৪

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় তারকা বাঁধন ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করবেন। জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি এটি। এরই মধ্যে ঢাকা ক্লাবে জমকালো এক আয়োজনে নতুন ছবির ঘোষণা দিয়ে মঞ্চে আনা হয় বাঁধনকে।

bandhon+actress+mbd-2

সবার শুভকামনা চেয়ে বাঁধন বলেন, ‍‘দহন ছবির গল্প এবং স্ক্রিপ্ট আমাকে মুগ্ধ করেছে। ৬ মাস ধরে ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছি। ১৬ কেজি ওজন কমিয়েছি। আরও ৫ কেজি কমানোর চেষ্টা করছি।’

বাঁধন বলেন, ‘ছবিতে নিজের চরিত্রের জন্য বাইক চালানো শিখছি। এর আগে আমি কখনো বাইসাইকেলও চালাইনি। এখন বাইক চালানো শিখতে হচ্ছে।’

bandhan+actress+mbd-3

‘দহন’ একটি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি। পরিচালনা করবেন রায়হান রাফি। আগামী ১৫ মে থেকে ‘দহন’ ছবির শুটিং শুরু হবে। এ ছবিতে আরও অভিনয় করবেন সিয়াম ও পূজা চেরি।

প্রসঙ্গত, এর আগে ‘দহন’ ছবির নায়িকা বাঁধনকে নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দর্শকদের মাঝে কৌতূহল তৈরির চেষ্টা করে।

bandhan+actress+mbd-7

বাঁধন প্রথম অভিনয় করেন ‘নিঝুম অরণ্যে’ চলচ্চিত্রে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 4 26 1

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

ঢাকা, বুধবার ১৫ এপ্রিল ২০২৬মাসস আন্দামান সাগরে একটি ট্রলারডুবির ঘটনায় কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের …

Leave a Reply

Your email address will not be published.