Home / মিডিয়া / তীরবেঁধা পাখি নিরাপদে আছেন
2013-01-11-17-17-09-50f0491527cc6-untitled-1

তীরবেঁধা পাখি নিরাপদে আছেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ জুন ২০১৭ । ১৪ আষাঢ় ১৪২৪

নতুন কোনো ঘটনা নয়। ফেসবুকে মাঝে মাঝে জ্যান্ত মানুষের মৃত্যুখবর আসে।কিছুদিন আগে মিঠুন চক্রবর্তীর মৃত্যু নিয়ে গুজব উঠেছিলো। আবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু নিয়ে এমনই এক গুজব প্রকাশ পেলো। যা নিয়ে স্বয়ং শিল্পীই ক্ষুব্ধ হয়েছেন। প্রসঙ্গতসম্প্রতি ফেসবুকে শিল্পীকে নিয়ে নানা ধরণের শোকজ্ঞাপন প্রকাশ পেয়েছে। কেউ কেউ লিখেছেন, ‘তীরবেঁধা পাখি আর গাইবে না গানবাচলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়আমরা শোকাহত

সূত্রমতে, এ ব্যাপারে লেক গার্ডেন্সের বাড়িতে ৮৫ বছরের গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় জানিয়েছেন যে তিনি ভালো আছেন।

এমনকি চল্লিশ বছর ধরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালনকারী স্বপন মুখোপাধ্যায়ও জানিয়েছেন, সন্ধ্যাদি ভালো আছেন এবং সুস্থ অছেন। বিষয়টি জেনে, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভক্ত-শ্রোতাদের আত্মায় প্রাণ ফিরেছে।

About Shekh Nazrul

Check Also

26 3 26 26 3333

‘মুখ ও মুখোশ’-এর কালজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

ঢাকা, শুক্রবার ২৭ মার্চ ২০২৬ মাসস দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অন্যতম নেপথ্য গায়িকা, …

Leave a Reply

Your email address will not be published.