Home / জাতীয় / গুণি অভিনেতা নাজমুল হুদা বাচ্চুর জীবনাবসান
Nazmul-Huda-bg20170628092219

গুণি অভিনেতা নাজমুল হুদা বাচ্চুর জীবনাবসান

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ জুন ২০১৭ । ১৪ আষাঢ় ১৪২৪

বাংলা চলচ্চিত্রের গুণি অভিনেতা নাজমুল হুদা বাচ্চু মারা গেলেন। বুধবার ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পারিবারিক সূত্রে, ঈদের দুদিন আগে শুটিং থেকে ফিরে জ্বরে আক্রান্ত হন অভিনেতা নাজমুল হুদা বাচ্চু। একইসঙ্গে রক্তচাপ মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় ঈদের দিন দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার ভোরে তিনি প্রয়াত হন।

বুধবার জোহর নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে তার বাবার কবরের পাশে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

untitled-17_255859

‘সাদায় লাল রঙ’ নাটকের দৃশ্যে নাজমুল হুদা বাচ্চু ও শাকিল আহমেদ।

নাজমুল হুদা বাচ্চুকে নাটক-বিজ্ঞাপন ছাড়াও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিভিন্ন পর্বে নিয়মিত দেখা গেছে। প্রবীণ এ অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে-রানওয়ে (২০১০) – দাদা চন্দ্রগ্রহণ (২০০৮) ডাক্তার বাড়ী (২০০৭) বিদ্রোহী পদ্মা (২০০৬) চন্দ্রকথা (২০০৩) শ্রাবণ মেঘের দিন (১৯৯৯) শঙ্খনীল কারাগার (১৯৯২) সূর্য দীঘল বাড়ী (১৯৭৯) – ডাঃ রমেশ অলংকার (১৯৭৮) দরিয়া পাড়ের দৌলতী।
 

 

 

About Shekh Nazrul

Check Also

6 10 1

এলজিইডি, শ্রীপুর, গাজীপুর কর্তৃক বাস্তবায়নাধীন একটি দৃষ্টিনন্দন ইউনিব্লক পেভমেন্ট সড়ক

মঙ্গলবার,৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ । মাসস গ্রামীণ সড়কে টেকসই নির্মাণের নান্দনিক ছোঁয়া গ্রামীণ …

Leave a Reply

Your email address will not be published.