Home / অর্থনীতি / টেকসই প্রবৃদ্ধি অর্জনে অংশীদারীত্বের ওপর আইওআরএ শীর্ষ সম্মেলনে গুরুত্বারোপ
iora+mnd

টেকসই প্রবৃদ্ধি অর্জনে অংশীদারীত্বের ওপর আইওআরএ শীর্ষ সম্মেলনে গুরুত্বারোপ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৮ মার্চ ২০১৭ । ২৪ ফাল্গুন ১৪২৩

ভারত মহাসাগরীয় দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম এসোসিয়েশনের (আইওআরএ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ‘লিডার্স সামিট’ এ অংশগ্রহণকারী দেশগুলোর চেম্বার নেতৃবৃন্দ সোমবার এক যৌথ ঘোষণা প্রকাশ করেছে।

এই ঘোষণায়-টেকসই প্রবৃদ্ধি অর্জনে আইওআরএ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাধা এবং অশুল্ক বাধা দুর করতে পারস্পরিক সমঝোতাপূর্ণ বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একইসাথে নিজেদের মধ্যে সরাসরি বাণিজ্য বৃদ্ধিতে সদস্য দেশগুলোর সরকার, চেম্বার অব কমার্স এবং বেসরকারি খাতকে আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহ্মাদ বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষে যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। এসময় ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) সভাপতি আবুল কাশেম খান ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির উপস্থিত ছিলেন।

যৌথ ঘোষণা অনুসারে-জাতিসংঘের ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ বাস্তবায়নে সদস্য দেশগুলোতে ব্যবসাবান্ধব বিনিয়োগ পরিস্থিতি সৃষ্টিতে সহায়ক নীতিমালা প্রণয়নে দেশগুলোকে উৎসাহ প্রদান, কার্যকর বিনিয়োগ মডেল তৈরি এবং পণ্যের মান উন্নয়ন ও বাজারজাতকরণের মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ গতিশীল করার উদ্যোগ নেয়া হবে। একইসাথে সদস্য দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রাধিকারভিত্তিক খাতগুলোকে বাণিজ্য ও বিনিয়োগ আকর্ষণে সুনির্দিষ্ট মনোযোগ প্রদান।
যৌথ ঘোষণায় বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে উন্নত যোগাযোগ কাঠামো তৈরির উদ্যোগ গ্রহণ এবং শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন খাতে দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা প্রদান করার কথা বলা হয়।

এছাড়া নারী ও তরুণ উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষমতায়নে সহায়তা করা এবং আইওআরএ সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্বকে উৎসাহিত করা অন্যতম উদ্দেশ্য।

সম্মেলনে এফবিসিসিআই নেতৃবৃন্দ আইওআরএ সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ উৎসাহিত করতে ‘ট্রাভেল কার্ড’ প্রচলনের প্রস্তাব দেন। এছাড়াও এফবিসিসিআই থেকে আইওআরএ সদস্যভুক্ত দেশগুলোর কোনটি থেকে পণ্য আমদানির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক ৫০ শতাংশ ডিসকাউন্ট দেয়ার প্রস্তাব করা হয়। এফবিসিসিআই নেতৃবৃন্দ সদস্যভূক্ত দেশগুলোর প্রতিটিতে আইওআরএ’র শাখা খোলা এবং প্রত্যেক দেশে প্রতি তিন বছরে ‘বিজনেস সামিট ও এক্সপো’ আয়োজনের প্রস্তাব দেন।

যৌথ ঘোষণায়-সদস্য দেশগুলোর টেকসই প্রবৃদ্ধি অর্জনে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী নীতি প্রণয়ণের ওপর গুরুত্বারোপ করা হয়।একইসাথে বিনিয়োগ উন্নয়ন,সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য আদান-প্রদানে সদস্য দেশগুলোর সরকার ও বেসরকারি খাতের মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপনের ওপর জোর দেয়া হয়েছে।

আইওআর-এর সদস্য দেশগুলো হলো-অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিসাস, মোজাম্বিক, ওমান, সিসিলিজ, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সোমালিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, আরব আমিরাত ও ইয়েমেন।
আইওআরএ ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সদস্য দেশগুলোর নেতৃবৃন্দ আইওআরএ সদস্যদের মাঝে সহযোগিতা জোরদারকরণ এবং বাণিজ্য বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে অংশীদারত্ব বৃদ্ধির ব্যাপারে সম্মত হয়েছেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.