Home / জাতীয় / নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে ১২ মার্চ অবরোধ কর্মসূচি
wageboard+mbd

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে ১২ মার্চ অবরোধ কর্মসূচি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৮ মার্চ ২০১৭ । ২৪ ফাল্গুন ১৪২৩

সংবাদপত্র, ইলেক্ট্রনিক মিডিয়া ও অন্যান্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা এবং সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামী ১২ মার্চ সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সারাদেশে এই রাজপথ অবরোধের কর্মসূচি বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সারাদেশের সাংবাদিক ইউনিয়নসহ সকল গণমাধ্যম সংগঠনকে এই কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে।
ঢাকায় এ কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনের রাজপথে ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে পালিত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.