Home / জাতীয় / জেএসসি ও জেডিসি পরীক্ষা ২০১৬ এর ফল প্রকাশ বৃহস্পতিবার
1482905430

জেএসসি ও জেডিসি পরীক্ষা ২০১৬ এর ফল প্রকাশ বৃহস্পতিবার

মন্ত্রণালয়ের ওয়েবসাইট : www.moedu.gov.bd-এ বিস্তারিত ফলাফল পাওয়া যাবে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ ডিসেম্বর ২০১৬ । ১৪ পৌষ ১৪২৩

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা-২০১৬ এর ফলাফল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রকাশ করা হবে। এদিন সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশ করা হবে। এ সময় থেকে মন্ত্রণালয়ের ওয়েবসাইট : www.moedu.gov.bd-এ বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 8 26 111

অক্টোবর ও নভেম্বরে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরে প্রাথমিক প্রস্তুতি শুরু

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস আগামী অক্টোবর ও নভেম্বর মাসে জাপান, …

Leave a Reply

Your email address will not be published.